সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

‘সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

  • সময়: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯.৫২ এএম
  • ১৭ জন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনা এখনো অচলাবস্থায় আটকে রয়েছে। এ পরিস্থিতিতে ইরানকে দ্রুত সমঝোতার পথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সময় খুবই গুরুত্বপূর্ণ এবং ইরানকে দ্রুত চুক্তির দিকে অগ্রসর হতে হবে। অন্যথায় দেশটিকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি। 

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা পারমাণবিক ইস্যুভিত্তিক আলোচনা নতুন করে গতি না পাওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক অচলাবস্থা কাটাতে উভয় পক্ষের ওপর চাপ বাড়ছে বলে বিশ্লেষকদের মত।

এদিকে আল জাজিরার প্রতিবেদক আলমিগদাদ আলরুহাইদ তেহরান থেকে জানিয়েছেন, আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে এখনো স্পষ্ট কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

সূত্র: আল জাজিরা

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24