সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয় অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ আসামির দায় স্বীকার রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন স্থানে সতর্কতা জারি ‘কী অন্যায় করেছে আমার ছেলে, এখন কী নিয়ে বাঁচব’ তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত

গড়েয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা খালেককে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • সময়: সোমবার, ৪ মে, ২০২৬, ৪.০৯ পিএম
  • ১৯০ জন

| রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটের বিশিষ্ট ব্যবসায়ী ও গড়েয়ার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল খালেককে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৪ মে, ) দুপুর ১২টায় নয়া গড়েয়া হাট এলাকায় এই কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ী ও গড়েয়া স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল খালেককে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করা হয়েছে। দিনদুপুরে এ ধরনের বর্বরোচিত হামলা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। বক্তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং চিহ্নিত হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় ব্যবসায়ী সমাজ।

বক্তব্য ও সংহতি মানববন্ধনে গড়েয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নয়া গড়েয়া হাটের সাধারণ ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বলেন, একজন শান্তিকামী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতার ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান উপস্থিত সকলে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24