Deprecated: Required parameter $path follows optional parameter $expire in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/class.redux_functions.php on line 54

Deprecated: Required parameter $wp_customize follows optional parameter $args in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/extensions/customizer/extension_customizer.php on line 583

Deprecated: Required parameter $wp_customize follows optional parameter $args in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/extensions/customizer/extension_customizer.php on line 606
কুষ্টিয়ার কুমারখালীর নিখোঁজ তিন শিক্ষার্থী উদ্ধার কুষ্টিয়ার কুমারখালীর নিখোঁজ তিন শিক্ষার্থী উদ্ধার – BUD News 24
Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/password/field_password.php on line 21

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/button_set/field_button_set.php on line 57

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/media/field_media.php on line 46

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/text/field_text.php on line 17

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/select/field_select.php on line 17

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/editor/field_editor.php on line 46

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/sorter/field_sorter.php on line 17

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/color/field_color.php on line 45

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/fields/typography/field_typography.php on line 50

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/extensions/options_object/options_object/field_options_object.php on line 42

Deprecated: Required parameter $parent follows optional parameter $field in /home/budckldq/budnews24.com/wp-content/themes/CreativeNews/lib/ReduxCore/inc/extensions/import_export/import_export/field_import_export.php on line 42
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:

কুষ্টিয়ার কুমারখালীর নিখোঁজ তিন শিক্ষার্থী উদ্ধার

  • সময়: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০.৫২ এএম
  • ১২৩ জন

কুষ্টিয়ার কুমারখালীর বুজরুক দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির তিন শিক্ষার্থী শামীম, শাওন ও তালহাকে শুক্রবার রাতে খোকসা থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, তিন শিক্ষার্থী স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে গিয়েছিল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে তারা বাসা থেকে বের হয়ে যায়। পরে বন্ধুদের কাছ থেকে পরিবার জানতে পারে, তারা কাজের উদ্দেশ্যে রাজশাহী অথবা ঢাকার দিকে যেতে পারে। এছাড়া কুমারখালী থেকে তারা ট্রেনে উঠেছিল এবং রাজশাহী কিংবা ঢাকাগামী কোনো ট্রেনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

আরও পড়ুন…

তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের সন্ধান চেয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে।

এদিকে খোকসার সাতপাখিয়া এলাকার কয়েকজন তরুণ ক্রিকেট খেলে কালুখালী থেকে ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনে উঠেই তারা নিখোঁজ তিন শিক্ষার্থীকে দেখতে পান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হন যে তারাই নিখোঁজ ওই তিন কিশোর।

পরিস্থিতি বুঝে তারা দ্রুত শিক্ষার্থীদের পরিবার এবং কুমারখালী থানা পুলিশের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় কুমারখালী থানা পুলিশ তিন শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদে কুমারখালী থানায় নিয়ে আসে।

পরিশেষে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কুমারখালী থানা পুলিশ তিন শিক্ষার্থীকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24