চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অত্র ইউনিয়নে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন ইউপি চেয়ারম্যান মোঃ রবিবার ইসলাম। বৃহস্পতিবার দুপুরে অত্র ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, পূর্বশ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুর রশিদ, শরৎনগর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মালেক, ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমল হক।
ইউপি সদস্য মফিজ উদ্দিন, আস্তাউর রহমান, আব্দুল খালেক, রায়হান আলীসহ অন্যরা।
সভায় অত্র ইউনিয়নের মোট ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জনকে সম্মাননার ক্রেস্ট দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মোঃ ইমরান আলী