চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের পাগলা নদীতে গোসলে নেমে এক এইচএসসি পরিক্ষার্থী মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে এসে এই দূর্ঘটনার শিকার হোন।
পরে বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দল এসে শামিম রেজা রাজুর মরদেহ উদ্ধার করেন।
মৃত যুবকেন মরদেহ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবরী দল রাজশাহী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
মৃত যুবক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে এইচএসসি পরীক্ষার্থী মোঃ শামিম রেজা রাজু (২০)।
এব্যাপারে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাদের-ই কিবরিয়া বিষয়টি নিশ্চিত।
এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান নদীতে ডুবে এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মোঃ ইমরান আলী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি