শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

চরশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা

  • সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩.২৩ পিএম
  • ১৫৫ জন

দুই পাশে গভীর পুকুর। মাঝখানে দাঁড়িয়ে আছে তিনতলা ভবন। ভবনের সিঁড়ি, পিলার, র‌্যাম্পসহ বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল।

এতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার – চর শিমলা গ্রামে- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দুই পুকুরের মাঝখানে অপরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করায় দক্ষিণ পাশের মাটি পুকুরের দিকে সরে গিয়ে বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়েছে।

ভবন নির্মাণের আগে পুকুরের দুই পাশে জিও ব্যাগ ডাম্পিং করা হলে ঝুঁকি কমানো সম্ভব হতো বলে দাবি তাদের।

প্রতিনিধি-মোঃ আমিনুল ইসলাম
টাঙ্গাইল- গোপালপুর উপজেলা

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24