শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ২০ আগস্ট সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের খুনি হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে রাজধানীতে ভোর থেকেই ঝুম বৃষ্টি ভারতে ফের আন্দোলন, অনশনে ছাত্রনেতা, সমর্থন ককরোচদের চাঁদে আঘাত হানতে যাচ্ছে স্পেসএক্সের রকেট চুক্তির আশায় ইরানে হামলা বাতিল করলেন ট্রাম্প দেশজুড়ে কড়া সতর্কতা জারি করল পুলিশ সদর দপ্তর ইরানের জ্বালানি স্থাপনায় যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যেকোনো উপায়ে যুদ্ধ জিততে চান ট্রাম্প

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ২০ আগস্ট

  • সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩.৫১ পিএম
  • ১৬ জন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ভোটগ্রহণের দিন ২০ আগস্ট ধার্য করা হয়েছে। ভোটগ্রহণ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। 

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট। যাচাই-বাছাই ১৬ আগস্ট। ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় এই তালিকা সরবরাহ করে।

রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।

এই নির্বাচন আয়োজনের লক্ষ্যে পরামর্শ করার জন্য গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে ইসি। সেদিন ইসিকে ভোটার তালিকা সরবরাহের অনুরোধ জানানো হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24