শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
নির্যাতনের শিকার হয়ে ঠাকুরগাঁওয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি ও কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা হাম রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর নিখোঁজ তিন শিক্ষার্থী উদ্ধার চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী ওষুধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার ঠাকুরগাঁওয়ে কুরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত খামারিরা বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬ ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা

নির্যাতনের শিকার হয়ে ঠাকুরগাঁওয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

  • সময়: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪.২৮ পিএম
  • ১৪ জন

| রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন ধরে নিজ স্ত্রী কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বামী।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের একটি রেস্তোরায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী স্বামী আজহারুল ইসলাম ও তার পরিবার। নির্যাতনের শিকার স্বামী আজহারুল ইসলাম নিজেকে ঠাকুরগাঁও সদরের সালন্দর সিংপাড়া তালিমুল কুরআন মাদ্রাসার প্রধাণ শিক্ষক বলে পরিচয় দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বামী আজহারুল ইসলাম জানান, সালন্দর এলাকার সোলেমান আলীর মেয়ে লাভলী বেগমের সাথে ১৯৯৯ সালের আগষ্ট মাসে বিয়ে হয় তার। এর পরে তাদের দুটি সন্তান হয়। বিয়ের পর থেকেই স্ত্রী লাভলী বেগম বিভিন্ন উছিলায় স্বামী আজহারুল ইসলামের পৈত্রিক জমি তার নামে লিখে দিতে বলে। আজহারুল ইসলাম প্রথমে এগুলোকে স্বামী স্ত্রীর মাঝে খুনসুটি মনে করলেও কিছুদিন পর তার সে ভূল ভাঙ্গে। সময় গড়ানোর সাথে সাথে স্ত্রী লাভলীর জেদ বাড়তে থাকে এবং কাঙ্খিত জমির পরিমানও বাড়িয়ে বলতে থাকেন, যা তিনি স্বামী আজহারুল ইসলামের নিকট থেকে লিখে নিতে চাইতেন। সময়ের সাথে সাথে আজহারুল ইসলামের ওপর বাড়তে থাকে শারীরিক ও মানসিক নির্যাতন।

আরও পড়ুন…

এক পর্যায়ে আজহারুল ইসলাম চলতি বছরের ২৬ এপ্রিল দেশের প্রচলিত আইনে লাভলীকে তালাক দেন। এরই প্রেক্ষিতে গত ১৪ মে লাভলী ও তার ভাই সাদ্দাম ও ইউনুসের সহযোগীতায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল আজহারুল ইসলাম ও তার পরিবার সহ মাদ্রাসায় হামলা চালায় এবং মাদ্রাসার দরজায় তালা ঝুলিয়ে দেয়। এ ব্যাপারে তিনি জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ তাদের উদ্ধার করে। আজহারুল ইসলাম ও তার ভাই বোনেরা হামলায় আহত হলে তারা পরবর্তীতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। কিন্তু এ ঘটনার পর থেকে আজহারুল ইসলাম একদিকে যেমন তার বাসায় যেতে পারছেন না, অপরদিকে মাদ্রাসা তালাবদ্ধ থাকায় পাঠ গ্রহণে ব্যার্থ হ্েচ্ছ মাদ্রাসায় পড়তে আসা কমলমতী শিক্ষার্থীরা। তাই দ্রুতই এ অবস্থা থেকে উত্তরোণের জন্য তার এ সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে এ সময় তার সাথে তার ভাই আব্দুল আলিম ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24