সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমালো নতুন বিজেপি সরকার

  • সময়: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯.০৯ এএম
  • ২৪ জন

পশ্চিমবঙ্গে ঈদুল আজহার সরকারি ছুটি দুই দিন থেকে কমিয়ে একদিন করার সিদ্ধান্ত নিয়েছে নতুন বিজেপি সরকার। শনিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ মে ঈদুল আজহা উপলক্ষে একদিনের সরকারি ছুটি থাকবে। এর আগে বছরের শুরুতে প্রকাশিত ছুটির তালিকায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল।

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে একাধিক পদক্ষেপ নিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি সরকারি দফতরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা এবং অপ্রয়োজনীয় ছুটি কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে নতুন সরকার।

এছাড়া সরকারি কর্মীদের অফিসে উপস্থিতির সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে ঈদুল আজহার ছুটি কমানোর সিদ্ধান্তকে প্রশাসনিক শৃঙ্খলার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

জানা গেছে, অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র নতুন নির্দেশনায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার একদিনের ছুটি কার্যকর করা হচ্ছে।

এদিকে এই সিদ্ধান্তের পর সরকারি কর্মীদের একাংশের মধ্যে আলোচনা শুরু হয়েছে— ভবিষ্যতে দুর্গাপূজার দীর্ঘ ছুটিতেও কোনো পরিবর্তন আনা হতে পারে কি না।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24