রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

  • সময়: রবিবার, ৩ মে, ২০২৬, ৩.১০ পিএম
  • ১০ জন

| মোঃ আমিনুল ইসলাম, গোপালপুর উপজেলা প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা-সিমলা সড়কে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টিনের ঘরের ওপর আছড়ে পড়েছে। দুর্ঘটনায় বাড়িটির একাংশ, পাশের একটি গাছ এবং খড়ের পালা ভেঙে পড়ে।

তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়দের ভাষ্য, হঠাৎ বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হয়। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাড়ির বাসিন্দারা।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24