শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

পুষ্টি বৈষম্য দূরীকরণে গোপালপুরে সচেতনতা সভা (পুষ্টি সপ্তাহ-২০২৬)

  • সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০.৪৯ এএম
  • ২১ জন

| মোঃ আমিনুল ইসলাম, গোপালপুর উপজেলা প্রতিনিধি

পুষ্টি বৈষম্য দূর করে একটি সুস্থ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে পালিত হয়েছে ‘পুষ্টি সপ্তাহ ২০২৬’। – এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে একটি সচেতনতামূলক আলোচনা সভা।

শনিবার (দুপুর ১টা) স্বাস্থ্য কমপ্লেক্সের শহীদ মুক্তিযোদ্ধা হলরুমে আয়োজিত এ সভায় প্রধানত পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয়ক নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র উপস্থাপনের ফলে উপস্থিতদের মধ্যে বিষয়টি আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা এখলাস মিয়া এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বক্তারা বলেন, পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বৈষম্য দূরীকরণে সম্মিলিত উদ্যোগ জরুরি। এর মাধ্যমে একটি সুস্থ, কর্মক্ষম ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24