রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয় অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ আসামির দায় স্বীকার রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন স্থানে সতর্কতা জারি ‘কী অন্যায় করেছে আমার ছেলে, এখন কী নিয়ে বাঁচব’ তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত

স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

  • সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১.১৭ এএম
  • ১৪৫ জন

| মো : রাকিবুল্যাহ সোহাগ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ৫ম স্ত্রীর বিরুদ্ধে।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্ত্রী নাজমা খাতুনকে (৩২) আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ইসমাইল গাজী রাতের খাবার শেষে ৫ম স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে নাজমা ধারালো বটি দিয়ে ইসমাইলের গোপনাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে দেন। ইসমাইলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, ইসমাইল গাজীর একাধিক স্ত্রী রয়েছে। বড় স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকলেও কয়েক দিন আগে তিনি সিরাজপুরের বাড়িতে আসেন। এ নিয়ে ৫ম স্ত্রী নাজমার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর পাশে থাকা অবস্থায় আটক হওয়ার আগে নাজমা খাতুন সাংবাদিকদের কাছে অকপটে তাঁর অপরাধ স্বীকার করেন। তিনি বলেন, “পারিবারিক সমস্যার কারণে আমি নিজেই বটি দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করি।”

চাঞ্চল্যকর তথ্য হলো, ২০১৭ সালে শ্যামনগরের এক ব্যবসায়ীর ওপর একই ধরনের হামলার ঘটনার কথা জানতে চাইলে নাজমা সেটিও স্বীকার করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, আহত ব্যক্তির বিশেষ অঙ্গ শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। নাজমা খাতুন নিজেই কর্তনকৃত অংশটি নিয়ে স্বামীকে হাসপাতালে এসেছিলেন।

শ্যামনগর থানার ওসি মোঃ খালেদুর রহমান জানান, “অভিযুক্ত নাজমা খাতুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24