বুধবার, ১০ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৫০ জন

  • সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫.৩৫ পিএম
  • ১৩৬ জন
নিউজ ডেক্স | সংগ্রহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বড় গোষ্ঠী ও বাইদ্দা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে। এতে গোয়ালনগর স্কুলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান (৪০) এবং আক্তার মিয়া নিহত হন। এছাড়া দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, যারা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সূত্রপাত ঘটে গত ১৭ মার্চের ঘটনার সঙ্গে সম্পর্কিত পূর্ব বিরোধের জের ধরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনিয়মের অভিযোগে আটক হওয়া জিয়াউর রহমান এবং বড় গোষ্ঠীর শিশু মিয়ার মধ্যে মনমুটাভাব শুরু হয়। পরে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

মঙ্গলবার সকালে বড় গোষ্ঠীর বাড়িতে হামলা চালায় বাইদ্দা গোষ্ঠীর লোকজন। সংঘর্ষ থামাতে গেলে মসজিদের ইমামসহ কয়েকজন টেঁটাবিদ্ধ হন। সংঘর্ষ চলাকালে মাইক ব্যবহার করে নির্দেশনা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ নিশ্চিত করেছেন, পুলিশের অভিযান ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী বলেন, “পূর্ব বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।”

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24