বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

রোজায় বন্ধ থাকছে স্কুল, ছুটি শুরু আজ থেকেই

  • সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.২৪ পিএম
  • ২১৪ জন
সংগ্রহীত ছবি

ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত পবিত্র রমজান মাসজুড়েই দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এ সিদ্ধান্ত জানায়। সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিও প্রকাশ করা হয়েছে।

আগে শিক্ষাপঞ্জি অনুযায়ী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে রোজার প্রথম দিন থেকেই স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

এর আগে কলেজ ও মাদ্রাসা রোজার শুরু থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহানা শারমিন জানান, সংশোধিত ছুটির তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরে বৃহস্পতিবার থেকে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে সংশোধিত শিক্ষাপঞ্জি কার্যকর করা হয়।

নতুন সূচি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ঈদের ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটির পর ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

চলতি বছরে আগে সিদ্ধান্ত ছিল রোজার মধ্যে ৮ মার্চ পর্যন্ত স্কুল খোলা থাকবে, তবে কলেজ ও মাদ্রাসা পুরো মাস বন্ধ থাকবে। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। নির্বাচনী ছুটির মধ্য দিয়েই অনেক মাদ্রাসায় ঈদের ছুটি শুরু হয়ে যায়। কলেজগুলোতেও নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদের ছুটি শুরু হয়েছে এবং ক্লাস শুরু হবে ২৯ মার্চ।

এদিকে পুরো রমজান মাস মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল আদালতে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বৈষম্য নিরসনের কথা উল্লেখ করে হাইকোর্ট বিভাগ রমজান মাসজুড়ে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার আদেশ দেয়।

তবে পরদিন শিক্ষা মন্ত্রণালয়ের আবেদনের শুনানিতে আপিল বিভাগ–এর চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব ওই আদেশ স্থগিত করেন।

পরে সরকার নিজ সিদ্ধান্তেই রমজান মাসজুড়ে সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করে।

প্রজ্ঞাপণ দেখুন:

high-school-vacation-circulatio

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24