শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ২০ আগস্ট সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের খুনি হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে রাজধানীতে ভোর থেকেই ঝুম বৃষ্টি ভারতে ফের আন্দোলন, অনশনে ছাত্রনেতা, সমর্থন ককরোচদের চাঁদে আঘাত হানতে যাচ্ছে স্পেসএক্সের রকেট চুক্তির আশায় ইরানে হামলা বাতিল করলেন ট্রাম্প দেশজুড়ে কড়া সতর্কতা জারি করল পুলিশ সদর দপ্তর ইরানের জ্বালানি স্থাপনায় যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যেকোনো উপায়ে যুদ্ধ জিততে চান ট্রাম্প

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে আব্দুস সাত্তার

  • সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৪৫ এএম
  • ২২৯ জন
আব্দুস সাত্তার

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ও চৌকস প্রশাসনিক কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার। তিনি প্রশাসনের ৮২ ব্যাচের কর্মকর্তা। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে চুক্তিভিত্তিকভাবে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

১৭ ফেব্রুয়ারি উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে মুখ্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পালনের স্বার্থে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে গত ৩ জানুয়ারি থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি দীর্ঘদিন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24