বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

গাজীপুর মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

  • সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ২.২০ পিএম
  • ৩১৮ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ও শিল্পকারখানায় টানা চার দিনের ছুটি শুরু হওয়ায় গাজীপুরের মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। অতিরিক্ত যাত্রীচাপ ও যানবাহনের ধীরগতির কারণে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে সরেজমিনে দেখা যায়, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা এবং ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত কালিয়াকৈরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের চাপ ছিল সবচেয়ে বেশি।

যানজটের সুযোগে কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে। যেখানে সাধারণত ৩০০ টাকার ভাড়া নেওয়া হয়, সেখানে আদায় করা হচ্ছে এক হাজার টাকা পর্যন্ত। কোনো কোনো স্থানে যানবাহন পুরোপুরি থেমে আছে, আবার কোথাও চলছে অত্যন্ত ধীরগতিতে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে গাজীপুরের কয়েকশ শিল্পকারখানা ছুটি হওয়ার পর থেকেই যানজটের এই পরিস্থিতির সৃষ্টি হয়, যা মঙ্গলবার সকালে আরও ভয়াবহ রূপ নেয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24