বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

পাবনা-৩ এ ভাঙ্গুড়া উপজেলায় বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনী শেষ জনসভায় মানুষের জনস্রোত

  • সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.২১ পিএম
  • ১১৬ জন

| মো জাকারিয়া হোসাইন, ভাঙ্গুড়া, পাবনা

পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) নির্বাচনী এলাকায় ভাঙ্গুড়া উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী শেষ জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জনসভাকে ঘিরে ভাঙ্গুড়া পৌর শহর ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
রবিবার বিকেলে ভাঙ্গুড়া জামাল উদ্দিন কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় উপজেলা ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সাধারণ ভোটাররা মিছিল নিয়ে অংশ নেন। সভাস্থল ছাড়াও আশপাশের সড়ক ও খোলা জায়গায় মানুষের ঢল নামে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “পাবনা-৩ এর মানুষ পরিবর্তন চায়। তারা ভোটের অধিকার, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়ন চায়। জনগণের এই ভালোবাসা ও সমর্থন প্রমাণ করে—বিএনপি জনগণের দল।” তিনি নির্বাচিত হলে কৃষক, যুবক ও শ্রমজীবী মানুষের সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ভাঙ্গুড়ার উন্নয়নকে রাজনৈতিক প্রতিশ্রুতিতে নয়, বাস্তব পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিতে চাই।”
জনসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, পৌর বিএনপি, কৃষকদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বক্তারা বলেন, এই জনসভার জনসমাগম প্রমাণ করে যে জনগণ বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ।

জনসভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে ভাঙ্গুড়া উপজেলায় এটাই সবচেয়ে বড় রাজনৈতিক জনসমাবেশগুলোর একটি। অনেকেই মনে করছেন, এই জনসভার জনস্রোত নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24