মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

পাঁচবিবিতে বীরমুক্তিযোদ্ধা ইয়াছিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.২৯ পিএম
  • ৮০ জন

| মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর দাফন সম্পন্ন করা হয়েছে। ইয়াছিন মৃত গমতুল্লাহ মন্ডলের পুত্র।
৯ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২ টায় উপজেলার শ্রীমন্তপুর গ্রামের নিজ বাড়ীর সামনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী বার্ধক্য জনিত কারণে সোমবার রাতে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মরহুম ইয়াছিন আলী স্ত্রী সহ ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24