শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে ব্রাজিল ঝড়ে উড়ে গেল স্কটল্যান্ড হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি, তিস্তার পানি বিপৎসীমার ওপরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণা রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর টাকার বিনিময়ে পুশইন সহযোগিতা, সীমান্তে সক্রিয় বাংলাদেশি দালাল চক্র নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মোহামেদ সালাহর দল মিশর চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি নারী গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার

অক্ষয় খান্নার প্রতি নিজের লুকানো প্রেম অবশেষে স্বীকার করলেন কঙ্গনা রানাউত

  • সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.০৯ এএম
  • ২২১ জন
ছবি: সংগ্রহীত

বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত মানেই আলোচনা—কখনো ঠোঁটকাটা মন্তব্য আবার কখনো ব্যক্তিগত জীবন। তবে এবার কোনো বিতর্ক নয় বরং এক লাজুক প্রেমকাহিনী নিয়ে আলোচনায় এই অভিনেত্রী। বলিউড অভিনেতা অক্ষয় খান্নার প্রতি নিজের দুর্বলতা ও প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন কঙ্গনা।

ঘটনাটি কয়েক বছর আগের। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে এসেছিলেন কঙ্গনা রানাউত। তার সঙ্গে ছিলেন অনিল কাপুর ও সঞ্জয় দত্ত। অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক করণ জোহর কঙ্গনাকে প্রশ্ন করেন—বলিউডে এমন কেউ আছেন কি যার সঙ্গে তিনি ফ্লার্ট করেছেন?

উত্তরে এক মুহূর্ত দেরি না করেই কঙ্গনা নাম নেন অক্ষয় খান্নার। কঙ্গনার এই স্বীকারোক্তিতে চমকে যান অনিল কাপুর ও সঞ্জয় দত্ত।

নিজের অনুভূতির কথা জানিয়ে কঙ্গনা বলেন, ‘আমি আগেও অক্ষয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তাকে নানাভাবে প্রেমের প্রস্তাব দেওয়ারও চেষ্টা করেছি। এমনকি ফ্লার্টও করেছি।’

তবে সে চেষ্টা সফল হয়নি বলেই জানান অভিনেত্রী। কঙ্গনার ভাষ্য, ‘তিনি কখনোই আমার সঙ্গে কথা বলেননি। আসলে অক্ষয় তেমন কারও সঙ্গেই খুব একটা কথা বলেন না।’

অর্থাৎ অক্ষয়কে কাছে পাওয়ার চেষ্টা করলেও সেই সম্পর্ক বাস্তবে রূপ নেয়নি কখনোই। তবে অক্ষয়ের ব্যক্তিত্ব যে তাকে ভীষণভাবে আকর্ষণ করে তা লুকোননি কঙ্গনা।

এদিকে ক্যারিয়ারের দিক থেকে ২০২৫ সাল ছিল অক্ষয় খান্নার জন্য দারুণ সফল। তার অভিনীত ‘ছাওয়া’ ও ‘ধুরন্ধর’ ছবি দুটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে ‘ধুরন্ধর’ সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ গানে অক্ষয়ের নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যা নতুন করে দর্শকদের মুগ্ধতা বাড়িয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24