সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয় অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ আসামির দায় স্বীকার রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন স্থানে সতর্কতা জারি ‘কী অন্যায় করেছে আমার ছেলে, এখন কী নিয়ে বাঁচব’ তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত

রাজবাড়ীর  মল্লিকপাড়া  হতে ০১ টি দেশীয় ওয়ান শুটারগান’সহ একজন আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব ১০

  • সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.২৪ পিএম
  • ৩৩৮ জন
কামরুল হাসান পলাশ  ঢাকা প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল আজ ০৩-০২-২০২৬ তারিখ অনুমান ভোর ০৪:১৫ ঘটিকার সময় রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে হতে ০১ টি দেশীয় ওয়ান শুটারগান’সহ একজন আসামী’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নাম আকরামুজ্জামান সুমন (৪০), পিতা- মৃত মোস্তফা মাষ্টার, সাং- খানখানাপুর মল্লিকপাড়া, থানা- সদর, জেলা- রাজবাড়ী বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় ০১ টি মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 র‌্যাব ১০ সহকারি  পরিচালক মিডিয়া তাপস কর্মকার  বলেন এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র‌্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24