বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

লালমোহনে ধানের শীষে ভোট চাইলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম

  • সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৩৯ পিএম
  • ২২১ জন
লালমোহন (ভোলা) প্রতিনিধি:

লালমোহনে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ধানের শীষে ভোট চাইলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম

শনিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
জনসভায় তিনি বলেন, “আমার আশপাশে তাকিয়ে কাউকে বিচার করার দরকার নেই। আমাকে দেখে আপনারা ধানের শীষে ভোট দিন।” তিনি নির্বাচিত হলে রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়কে কলেজে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, “এই দেশে আর দুঃশাসন চলতে দেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা আপসহীন। ভারতের তাবেদারি রাজনীতি আমরা করবো না।”
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভাস্থলজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24