সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয় অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ আসামির দায় স্বীকার রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন স্থানে সতর্কতা জারি ‘কী অন্যায় করেছে আমার ছেলে, এখন কী নিয়ে বাঁচব’ তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত

বরিশালের মেহেন্দিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.০৫ এএম
  • ৩৪৬ জন

| মোঃ হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি 

মেহেন্দিগঞ্জে স্কুল,কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের আয়োজনে “শিক্ষার মানোন্নয়নে আমাদের করণীয় শীর্ষক”- এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (০১/০২/২০২৬) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃজব্বার,মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ সেলিম ও উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসার প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা এই মতবিনিময় সভায় তাদের মতামত তুলে ধরেন। প্রধান অতিথি দীর্ঘ সময় ধরে তাদের বক্তব্য শুনেন এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের নানাবিধ পরিকল্পনার কথা জানান। এর আগে জেলা শিক্ষা অফিসার প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানে কর্মরত সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা প্রতিষ্ঠার নিমিত্তে করণীয় বিষয়ে বিশেষ নির্দেশনা সম্বলিত একটি পত্র সকলের উদ্দেশ্যে পাঠ করে শোনান। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মেহেন্দিগঞ্জের স্কুল,কলেজ ও মাদ্রাসা শিক্ষা পরিবার। তাদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট উপহার দেয়া হয়। এই মতবিনিময় সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মারুফ উল করিম চৌধূরী সজল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24