সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয় অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ আসামির দায় স্বীকার রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন স্থানে সতর্কতা জারি ‘কী অন্যায় করেছে আমার ছেলে, এখন কী নিয়ে বাঁচব’ তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত

নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ১৭ বিজিবি, ১৬ উপজেলায় ২০ বেইজ ক্যাম্প

  • সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.২৪ এএম
  • ৩২৫ জন

| মো রাকিবুল্যাহ সোহাগ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় সাতক্ষীরা, বাগেরহাট ও ঝালকাঠি জেলার অন্তর্গত ১৬টি উপজেলায় ২০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) নীলডুমুর ১৭ বিজিবি ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি (সিগন্যালস্)।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকেই ১৭ বিজিবি ডমিনেশন পেট্রোল, ভোটকেন্দ্র রেকি, রোড ব্লক ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি ‘অপারেশন ডেভিল হান্ট–ফেইজ টু’ এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা রোধে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24