বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা শিবগঞ্জের পাগলা নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু গোপালপুরে মাদকসেবন ও সংরক্ষণের দায়ে ২ জনের কারাদণ্ড ধর্ষণ ও হত্যার ৮ মাস পরও মামলা নেয়নি পুলিশ, প্রতিকারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন বর্ষা বিদায় নেয়নি, ২১ আগস্ট থেকে ফের বাড়বে বৃষ্টি অর্থবছর শুরু হবে ১ এপ্রিল, শেষ ৩১ মার্চ গোপালপুরের ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল নিয়ে তীব্র প্রতিবাদ চরশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কেমন কাটল তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ৬ মাস হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর

গোপালপুরে মাদকসেবন ও সংরক্ষণের দায়ে ২ জনের কারাদণ্ড

  • সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯.৪২ এএম
  • ২৬ জন

টাঙ্গাইলের গোপালপুরে মাদকসেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (১৮ আগস্ট ২০২৬) গোপালপুর উপজেলার বিভিন্ন স্থানে গোপালপুর থানার পুলিশ সদস্যসহ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানকালে দুই মাদকসেবনকারীকে আটক করা হয়। পরে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধী প্রমাণিত হওয়ায় তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন— ঘাটাইল উপজেলার জামুরিয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মোঃ তারিকুল ইসলাম শাওন (২৮), যাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামী গোপালপুর উপজেলার আভূঙ্গী চরপাড়া গ্রামের মৃত আঃ মালেকের ছেলে আঃ জলিল (৪৮), যাকে ১ বছর ১১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি: মোঃ আমিনুল ইসলাম

গোপালপুর-টাঙ্গাইল

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24