সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ট্রাক জব্দ, আটক ১ প্রথম রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী আজ মালয়েশিয়া যাচ্ছেন ৪৬ বছর বয়সে আবার মাঠে ফেরার প্রস্তুতিতে রোনালদিনিও আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী গোপালপুরে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে রডমিস্ত্রি হত্যা ৩-০ গোলেই জিতল ব্রাজিল হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে দিতে হবে না টোল, ঘোষণা দিল ইরান ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার শ্যামনগরে সংবাদ সম্মেলন: মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতা জি. এম. বাবলু

৪৬ বছর বয়সে আবার মাঠে ফেরার প্রস্তুতিতে রোনালদিনিও

  • সময়: রবিবার, ২১ জুন, ২০২৬, ৯.১৩ এএম
  • ২২ জন

ফুটবল থেকে অবসর নেওয়ার এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনায় ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিও। ইতালিয়ান সংবাদমাধ্যম গাজেত্তা দেলো স্পোর্তের দাবি, ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মায়ামিতে চুক্তিতে সই করার কথা রয়েছে রোনালদিনিওর। বর্তমানে বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। চুক্তির বিষয়টি এএফপিকেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।

রাভেনায় যোগ দেওয়া নিয়ে রোনালদিনিও বলেন, “আবারও বল পায়ে জাদু দেখানোর অপেক্ষায় আছি। ইগনাজিও চিপ্রিয়ানি ও তার পরিবারের সঙ্গে মিলে নতুন একটি গল্প লিখতে চাই।”

বার্সেলোনার সাবেক এই তারকা আরও বলেন, “ফুটবল সবসময়ই আমার আনন্দের জায়গা। সেই একই উদ্যম নিয়েই রাভেনায় যেতে চাই।”

তবে রাভেনার ভাইস প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা জানিয়েছেন, রোনালদিনিওর নিবন্ধন ক্লাবের হয়ে থাকবে। তিনি বলেন, “সে একজন অসাধারণ ফুটবলার। তার নাম আমাদের সঙ্গে যুক্ত হওয়াটাই বড় প্রাপ্তি। ৪৬ বছর বয়সে সে মাঠে নামবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।”

সবশেষ ২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে খেলেছিলেন রোনালদিনিও। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি তাকে।

আগামী ২৩ জুন মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানে রাভেনার নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24