সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ট্রাক জব্দ, আটক ১ প্রথম রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী আজ মালয়েশিয়া যাচ্ছেন ৪৬ বছর বয়সে আবার মাঠে ফেরার প্রস্তুতিতে রোনালদিনিও আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী গোপালপুরে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে রডমিস্ত্রি হত্যা ৩-০ গোলেই জিতল ব্রাজিল হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে দিতে হবে না টোল, ঘোষণা দিল ইরান ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার শ্যামনগরে সংবাদ সম্মেলন: মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতা জি. এম. বাবলু

গোপালপুরে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে রডমিস্ত্রি হত্যা

  • সময়: রবিবার, ২১ জুন, ২০২৬, ৮.৪৭ এএম
  • ২৫ জন
রডের আঘাতে গুরুতর আহত হওয়ার পর বেলাল হোসেনকে ঘিরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়।

| মোঃ আমিনুল ইসলাম, গোপালপুর উপজেলা প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে বেলাল হোসেন (৪৫) নামে এক রডমিস্ত্রিকে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বেলাল হোসেন পৌরসভার সূতি পূর্বপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। পেশায় তিনি রডমিস্ত্রি ছিলেন। দীর্ঘদিন ধরে উপজেলার সুন্দর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের কালীমন্দির সড়কের জলধারা আবাসিক এলাকা-সংলগ্ন প্রধান সড়কে বেলাল হোসেনকে একা পেয়ে উত্তর গোপালপুর পালপাড়ার মোজ্জাম্মেল হোসেনের ছেলে জিসান নামে এক যুবক তার ওপর হামলা চালান। এ সময় রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়।

 

রডের আঘাতে বেলাল গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জিসানকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার পেছনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্ত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। পুলিশ আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24