| মোঃ রাকিবুল্যাহ সোহাগ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৪ জুন ২০২৬ তারিখে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় কিছু ব্যক্তি তার বিরুদ্ধে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। তিনি দাবি করেন, উক্ত মানববন্ধনে যে অভিযোগগুলো উপস্থাপন করা হয়েছে, তা তার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার লক্ষ্যে পরিকল্পিতভাবে সাজানো হয়েছে এবং এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।
জি. এম. বাবলু বলেন, কাঠামারী এলাকার বাসিন্দা মোঃ মিজানুর রহমানের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সেই বিরোধকে কেন্দ্র করে একটি মহল তাকে ফাঁসাতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একইসাথে তিনি দাবি করেন, মামলাকে ঘিরে মিজানুর রহমানকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে, যা তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইসলাম মনির তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন, যা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার একটি কৌশল মাত্র। জি. এম. বাবলুর অভিযোগ, সামিউল ইসলাম মনির বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড, মাদক সিন্ডিকেট ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত এবং এসবের প্রতিবাদ করায় প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
তিনি দাবি করেন, একটি চক্র পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং অতীত রাজনৈতিক প্রেক্ষাপটকে ব্যবহার করে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, প্রকৃত সত্য উদঘাটনে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করার জন্য। একইসাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য।
শেষে তিনি বলেন, “আমি আশা করি, গণমাধ্যমের সহযোগিতায় প্রকৃত সত্য দেশবাসীর সামনে তুলে ধরা সম্ভব হবে এবং আমি মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পাব।”