বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ওষুধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার ঠাকুরগাঁওয়ে কুরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত খামারিরা বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬ ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে ধরা পড়লেন জাফরুল্লাহ মধ্যরাতে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশ ঠাকুরগাঁওয়ে ভোর রাতের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে কুরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত খামারিরা

  • সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮.৫১ এএম
  • ২১ জন

| রহমত, আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ে কুরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত খামারিরা: ৪০ মণ ওজনের দুটি বিশাল গরু, কেজি ৪৫০ টাকা দরে বিক্রি।

ঠাকুরগাঁওয়ে আসন্ন ঈদ-আল-আযহা্‌ (কুরবানির ঈদ) উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় খামারিরা। জেলার বিভিন্ন খামারে এখন শেষ মুহূর্তের পরিচর্যা, খাবার সরবরাহ ও বিক্রির প্রস্তুতিতে চলছে ব্যাপক কর্মচাঞ্চল্য। এরই মধ্যে সবার নজর কেড়েছে একটি খামারের দুটি বিশাল আকৃতির গরু—একটি সাদা, অন্যটি কালো।

খামার সূত্রে জানা গেছে, দুটি গরুর মোট ওজন প্রায় ৪০ মণ। বিশাল আকার ও আকর্ষণীয় গঠনের কারণে গরু দুটি দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন উৎসুক মানুষজন। খামার কর্তৃপক্ষ বলছেন, এত বড় ও সুগঠিত গরুর ওজন ধরে রাখা সত্যিই কঠিন হয়ে পড়েছে। বিশেষ যত্ন, পুষ্টিকর খাবার ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে গরু দুটিকে কুরবানির বাজারের জন্য প্রস্তুত করা হয়েছে।

খামারের মালিক জানান, গরু দুটি তাদের অত্যন্ত পছন্দের এবং অনেক যত্ন করে লালন-পালন করা হয়েছে। তবে কুরবানির ঈদকে সামনে রেখে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি গরু ওয়েট স্কেলে প্রতি কেজি ৪৫০ টাকা দরে বিক্রি করা হবে।
তিনি আরও বলেন, “গরু দুটি আমাদের পরিবারের সদস্যের মতো। অনেক ভালোবাসা দিয়ে বড় করেছি। আশা করছি, ভালো ক্রেতা পেলে ন্যায্য দামে বিক্রি করতে পারব।”

আরও পড়ুন…
স্থানীয় বাসিন্দারা জানান, গরু দুটি আকার, স্বাস্থ্য ও সৌন্দর্যের দিক থেকে সত্যিই ব্যতিক্রম। সাদা ও কালো রঙের এই দুই পশু ইতোমধ্যেই এলাকার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
খামারিরা আশা করছেন, এবারের কুরবানির ঈদে দেশীয় খামারে লালিত পশুর চাহিদা আরও বাড়বে এবং তারা ন্যায্য মূল্য পাবেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24