বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

৯ গোলের মহারণে বায়ার্নকে হারাল পিএসজি

  • সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০.৪০ এএম
  • ২৬ জন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে এক রোমাঞ্চকর গোলবন্যার ম্যাচ উপহার দিল পিএসজি ও বায়ার্ন মিউনিখ। পার্ক দেস প্রিন্সে ৯ গোলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়েছে স্বাগতিক পিএসজি।

ম্যাচের আগে পিএসজিকে ‘সবচেয়ে ভালো দল’ বলেছিলেন কোচ লুইস এনরিকে, আর মাঠে তারই প্রতিফলন দেখা গেল। শুরুতে পিছিয়ে পড়লেও দারুণ লড়াইয়ে ম্যাচ নিজেদের করে নেয় ফরাসি ক্লাবটি।

১৭তম মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি তারা। কাভারাৎসখেলিয়ার দুর্দান্ত একক নৈপুণ্যে সমতায় ফেরে পিএসজি। এরপর ৩৩তম মিনিটে জোয়াও নেভেসের হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

যদিও দ্রুতই সমতা ফেরায় বায়ার্ন—মাইকেল ওলিসের গোলে স্কোরলাইন হয় ২-২। তবে প্রথমার্ধের শেষ দিকে আবার এগিয়ে যায় পিএসজি। পেনাল্টি থেকে ওসমানে দেম্বেলের গোলে বিরতিতে ৩-২ ব্যবধানে লিড নেয় তারা।

দ্বিতীয়ার্ধে পিএসজি যেন আরও ভয়ংকর হয়ে ওঠে। ৫৬তম মিনিটে কাভারাৎসখেলিয়া নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। এরপর দেম্বেলে নিজের জোড়া গোল পূর্ণ করলে স্কোর দাঁড়ায় ৫-২।

তিন গোলে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় বায়ার্ন। কিমিচের ফ্রি-কিক থেকে উপামেকানোর হেডে একটি গোল শোধ করে তারা। পরে লুইস দিয়াজের একক নৈপুণ্যে করা গোলে ব্যবধান আরও কমে ৫-৪ হয়।

শেষ দিকে আর গোল না হলে এই রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। ৯ গোলের এই ম্যাচটি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের এক লেগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও গড়েছে। 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24