বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

চাঁপাইনবাবগঞ্জে ২৫টি পরীক্ষা কেন্দ্রে বসছে ১৭৭৯১জন পরীক্ষার্থী

  • সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮.৫৫ এএম
  • ১১৪ জন

| মোঃ ইমরান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশে একযোগে আজ (২১ এপ্রিল) মঙ্গলবার এসএসপি ও সমমান পরীক্ষা।

এবছর চাঁপাইনবাবগঞ্জের ২৫টি পরীক্ষা কেন্দ্রে ১৭ হাজার ৭৯১জন পরীক্ষার্থী বসছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১২ হাজার ৯৫৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ৩ হাজার ২২জন ও কারিগরি ও ভোকেশনাল বোর্ডের অধীনে ১ হাজার ৪১৬জন।
এদিকে শিবগঞ্জ উপজেলার ৫ পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ২৯৯জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ বোর্ডের অধীনে ৪ হাজার ১৫০জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ১ হাজার ২৬৩জন ও কারিগরি-ভোকেশনাল বোর্ডের অধীনে ২৮৬ জন অংশ নিচ্ছে।

অন্যদিনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রে মধ্যে সাধারণ বোর্ডের অধীনে ৪ হাজার ১৪৬জন ও মাদ্রাসা বোর্ডের অধীনে ১ হাজার ৫৪জন, কারিগরি ও ভোকেশনাল বোর্ডের অধীনে ৫৪৮জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। নাচোল উপজেলার ৫টি কেন্দ্রের মধ্যে সাধারণ বোর্ডের অধীনে ১ হাজার ৮৯জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ২৭১জন এবং কারিগরি ও ভোকেশনাল বোর্ডের অধীনে ২৩৬জন পরীক্ষার্থী, গোমস্তাপুর উপজেলার ৬টি কেন্দ্রে সাধারণ বোর্ডের অধীনে ২ হাজার ২৫৫জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ৫৩৭জন, কারিগরি ও ভোকেশনাল বোর্ডের অধীনে ১৬৫জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ভোলাহাট উপজেলার ৪টি কেন্দ্রে সাধারণ বোর্ডের অধীনে ৭২২জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ২৯৭জন এবং কারিগরি ও ভোকেশনাল বোর্ডের অধীনে ১৮১জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

প্রতি বছরের ন্যায় এবারও পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র পরীক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সেবা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, নকলমুক্ত পরীক্ষা দিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট টহলসহ পরীক্ষা সফল ভাবে শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসক অফিসে সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24