শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

উলিপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত পহেলা বৈশাখ

  • সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯.২৫ এএম
  • ৩১ জন
ছবি: মমিনুল ইসলাম

| মমিনুল ইসলাম, উলিপুর প্রতিনিধি

 

” নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে পহেলা বৈশাখ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে১৪ এপ্রিল মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানে সুচনা করা হয়।

সকাল সাড়ে ৯ টায় উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উলিপুর এমএস স্কুল মাঠ চত্ত্বর থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী উলিপুর রিপোর্টার্স ইউনিটি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। উলিপুরের কয়েকটি প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে চত্তরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জ বৈশাখের বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান । এছাড়া বৈশাখ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান , পুরুস্কার বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com