সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

  • সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৯.১০ এএম
  • ২০ জন
ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাসুদ (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা।

আহতরা হলেন— মো. কাওছার আহাম্মেদ (৩৩), আরাফাত (১৮), মেহেদি (২০), সুমাইয়া (৩০) ও মারুফা (১২)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালগামী ‘স্বপ্নতরী’ নামের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলছিল। দোগাছি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

দুর্ঘটনার পর কিছু সময় এক্সপ্রেসওয়েতে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com