বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ঠাকুরগাঁওয়ে আইফোনের প্রলোভনে শিশুর ৭৪ হাজার টাকা আত্মসাৎ, হুমকিতে পরিবার

  • সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩.৩৮ পিএম
  • ১২৮ জন
প্রতিকী ছবি

| রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা

 

ফেসবুকে আইফোন জেতার প্রলোভনে পড়ে সর্বস্বান্ত হয়েছে এক নাবালক শিশু।

ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের মোশারফ হোসেন নামের ওই শিশুর কাছ থেকে ধাপে ধাপে ৭৪ হাজার ১০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।

এই ঘটনায় সোমবার (৬ এপ্রিল) শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মনির হোসেন।

ভুক্তভোগী শিশুর পিতা সাইফুল ইসলাম বলেন, “ফেসবুক পেজে স্পিন করে আইফোন পাওয়ার কথা বলে ওরা আমার অবুঝ ছেলেকে ফাঁদে ফেলেছে। কুরিয়ার চার্জ আর ট্যাক্সের নাম করে কয়েক দফায় আমাদের জমানো ৭৪ হাজার ১০০ টাকা বিকাশে নিয়ে নিয়েছে। এখন ওরা ডিসি-এসপি পরিচয় দিয়ে আমার ছেলেকে জেলে পাঠানোর ভয় দেখাচ্ছে এবং আরও ২৫ হাজার টাকা চাচ্ছে। আমি এই প্রতারকদের বিচার চাই।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ‘Mustakim Bappi Official’ নামের একটি পেজ থেকে পুরস্কারের টোপ দিয়ে কৌশলে এই টাকা হাতিয়ে নেওয়া হয়। বর্তমানে ০১৯৪৯৮৯৫৯৯৮সহ বেশ কয়েকটি বিকাশ ও ইমু নম্বরের মাধ্যমে চক্রটি ওই পরিবারকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রতারক চক্রটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে।”

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24