মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৩৮ শিশুর মৃত্যু

  • সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২.৫৪ পিএম
  • ২৪ জন
সংগ্রহীত ছবি

চলতি বছর দেশে হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ৩৮ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় রোগটি ছড়িয়ে পড়েছে। উদ্বেগজনক বিষয় হলো, শুধু চলতি মাসেই মারা গেছে ৩২ শিশু।

স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে, যেখানে এ পর্যন্ত ২১ শিশুর প্রাণহানি ঘটেছে। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন এবং রাজশাহী ও পাবনায় ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন জেলা ও বেসরকারি হাসপাতালের তথ্য একত্র করলে চলতি বছরে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ৪৬ বা তারও বেশি হতে পারে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com