বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল নিতে লাগছে ‘ফুয়েল কার্ড’

  • সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮.৫১ এএম
  • ১৭৩ জন

| রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা

জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ঠাকুরগাঁও জেলায় মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন, ঠাকুরগাঁও। সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত ও জনদুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষণায় জানানো হয়, জেলার সব মোটরসাইকেল চালককে নির্ধারিত কাগজপত্র প্রদর্শন করে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পুলিশ স্টেশন বা পৌরসভা থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।

ফুয়েল কার্ড পেতে প্রয়োজন হবে মূল জাতীয় পরিচয়পত্র,মোটরসাইকেলর রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল নম্বর।

এছাড়া, অন্য জেলার বাসিন্দা যারা চাকরি বা অন্যান্য কারণে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন, তাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ০৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্টদের অবশ্যই ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ০৫ এপ্রিল ২০২৬ থেকে ঠাকুরগাঁও জেলার কোনো পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাপ্ত জ্বালানি তেল কোনোভাবেই হস্তান্তর বা বিক্রয়যোগ্য নয়। নিয়ম ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সিদ্ধান্তে একদিকে যেমন জ্বালানি তেলের অপচয় ও কালোবাজারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তিও কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24