সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারীর মৃত্যু

  • সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৫.০২ পিএম
  • ২৬ জন
সংগ্রহীত ছবি

ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ইতি (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও মেয়েসহ মোট তিনজন আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইতি বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন—নিহতের মেয়ে উপমা চক্রবর্তী (১৬), স্বামী গুরুদাস চক্রবর্তী (৬০) এবং পবিত্র মজুমদার (৫০) নামে অপর এক যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বরগুনাগামী গ্রীনভিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীদের মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে হেফাজতে নিয়েছে।

ঈদযাত্রার ব্যস্ততার মধ্যেই এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com