শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত

  • সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪.০২ পিএম
  • ১৯ জন

| রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা

ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বেশকিছু উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। জেলায় কাঁচা-পাকা রাস্তা, ব্রিজ-কালভার্টসহ উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড বিষয়ে তথ্য প্রকাশ করা হয়।
এলজিইডি সূত্রে জানা যায়, দেশব্যাপী উৎপাদিত কৃষিপণ্য সরবরাহ সহজীকরণের নিমিত্তে পরিবেশ বান্ধব গ্রামীণ রাস্তা নির্মাণ প্রকল্প এবং গ্রাম সড়কে স্বল্প দৈর্ঘ্যরে রাস্তা (সিসি) নির্মাণ শীর্ষক সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়), (১ম সংশোধিত) প্রদান করা হয়েছে।

এ প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু বিষয় অনুসরণ করতে বলা হয়েছে। এর মধ্যে পরিকলপনা বিভাগ কর্তৃক প্রণীত সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন পদ্ধতি অনুসরন, সবুজ ও জলবায়ু সহিষ্ণু উন্নয়ন বিষয়ক তথ্যাদি ভিপিপিতে অন্তভূক্তিকরণ। পল্লী অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত ডিপিপি/আরডিপিপি প্রনয়ণ বিষয়ে পরিকল্পনা, পরিকল্পনা ইউনিট কর্তৃক জারীকৃত প্রকল্পের ডিপিপি/আরডিপিপি প্রস্তুত বিষয়ক নির্দেশনা, পরিকল্পনা ইউনিট কর্তৃক জারীকৃত নতুন প্রকল্প প্রণয়নে কারিগরী কমিটির প্রয়োজনীয় নির্দেশনা ও মতামত গ্রহণের বিষয়টি রয়েছে। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদ দল-বিএনপি এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার এর দফাসমূহের সাথে এলজিইডি সংশ্লিষ্ট বিষয়াদি সামঞ্জস্য করে প্রকল্প প্রণয়ন করার বিষয়টি রয়েছে। পরে প্রকল্প এলাকায় চলমান অন্যান্য প্রকল্পের তথ্যাদি বিশ্লেষন করা হবে বলে জানান এলজিইডি’র প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো: বেলাল হোসেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com