রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

  • সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪.০৮ পিএম
  • ৩৩ জন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার তবকপুর বড়ুয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় মোঃ আলমগীর হোসেন (২৩) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। তিনি উলিপুর উপজেলার বড়ুয়া তবকপুর এলাকার বাসিন্দা।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণীর ১৬ অনুযায়ী তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উলিপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com