| কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে সাম্প্রদায়িক ঐক্য,শান্তি ও সম্প্রীতি ও উন্নয়ন জোরদারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
উলিপুর ডেভেলপমেন্ট ফোরামের ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইংয়ের আহ্বায়ক কল্লোল মজুমদার টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সভায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান, মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সকলের অংশগ্রহণে উলিপুরের উন্নয়নে উন্মুক্ত আলোচনা,প্রশ্ন-উত্তর পর্বে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার সালেহী বলেন, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধা,সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে উলিপুরের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
উলিপুর ডেভেলপমেন্ট ফোরামের ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইংয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন দিলীপ কুমার পোদ্দার, সুবোধ মজুমদার, চন্দন মজুমদার,
রামকৃষ্ণ চক্রবর্তী, রবীন্দ্রনাথ চক্রবর্তী,বিপ্লব মজুমদার, সুনিল চক্রবর্তী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।