মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে

  • সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ২.২৮ পিএম
  • ৭৮ জন
সংগ্রহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের ভ্রমণ সহজ করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে

রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জানায়, আগামী ৩ মার্চ থেকে অনলাইনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আগের মতো এবারও অঞ্চলভিত্তিক আলাদা সময়ে টিকিট বিক্রি করা হবে।

  • পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকালে।

  • পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।

এ ছাড়া ঈদ উপলক্ষে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া অর্থাৎ মোট ২০টি বিশেষ ট্রেন চালু করা হবে বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এই উদ্যোগের মাধ্যমে ঈদে ঘরে ফেরা যাত্রীদের ভোগান্তি কমানো এবং যাত্রা আরও স্বস্তিদায়ক করার লক্ষ্য নিয়েছে রেল কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24