বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

  • সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.২৬ পিএম
  • ৩১ জন

| জাকারিয়া, ভাঙ্গুড়া, পাবনা

পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল আনুমানিক ১১টায় ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন—চরভাঙ্গুড়া পূর্বপাড়ার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ বরাত হোসেন (২২)।

ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন। এ সময় ভাঙ্গুড়া থানার এসআই মোঃ রেজাউল করিম রেজাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মোঃ বরাত হোসেন মাওলানা আছগার আলীর ছবি, নাম ও প্রতীক সংবলিত ভোটার স্লিপ নিয়ে নির্ধারিত সময়ের পরও প্রচারণা চালাচ্ছিলেন। যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা ২০২৫-এর ৮(খ) ধারা লঙ্ঘনের শামিল।

এ অপরাধে আচরণবিধিমালার ২৭(ক) ধারায় তাকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com