বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ভাঙ্গুড়া থানায় বাংলাদেশ প্রেস ক্লাবের সংগঠনিক পত্র জমা

  • সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.২০ এএম
  • ১৫৪ জন

| জাকারিয়া হোসাইন, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়া থানায় বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে একটি সংগঠনিক পত্র জমা দেওয়া হয়েছে। সাংবাদিকদের পেশাগত কার্যক্রমকে আরও সুসংগঠিত করা এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
থানা সূত্রে জানা যায়, সংগঠনিক পত্র জমা দেওয়ার সময় ভাঙ্গুড়া থানায় কোনো সাব-ইন্সপেক্টর (এসআই) কিংবা অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত না থাকায় দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসারের হাতে পত্রটি হস্তান্তর করা হয়। ডিউটি অফিসার পত্রটি গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবগতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন—
বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শামীম আহামেদ,
সাধারণ সম্পাদক এনানুল হক,এবং প্রচার সম্পাদক জাকারিয়া হোসাইন।বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় বজায় রাখার অংশ হিসেবেই এই সংগঠনিক পত্র প্রদান করা হয়েছে। এর মাধ্যমে থানার সঙ্গে সংগঠনের আনুষ্ঠানিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
প্রেস ক্লাব সদস্য বৃন্দ আরও বলেন, ভবিষ্যতেও প্রশাসনের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রেস ক্লাব কাজ করে যাবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24