বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

পায়ে হেঁটে প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন- পুলিশ সুপার তারিকুল ইসলাম

  • সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৩৬ এএম
  • ১৭৩ জন

| এম, আর, ইবনেসিনা, নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের লক্ষ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আত্রাই থানা এলাকার প্রত্যন্ত অঞ্চলে পায়ে হেঁটে পরিদর্শন কার্যক্রম রবিবার (১ ফেব্রুয়ারি) পরিচালনা করেন।

এসময় তিনি জেলার বিভিন্ন থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ঝুঁকিপূর্ণ স্থানে টহল কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা,পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।তিনি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ,টহল কার্যক্রম জোরদার,সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,নওগাঁ জেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে এবং জনগণের জানমাল রক্ষায় পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24