বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম হাসনাতের ব্যানারে দুর্বৃত্তদের আগুন, নির্বাচনী এলাকায় উত্তেজনা নারীবিদ্বেষী বক্তব্য ঢাকতেই স্বাধীনতার ঘোষক ইস্যু তুলছে জামায়াত: রিজভী রাজবাড়ীর  মল্লিকপাড়া  হতে ০১ টি দেশীয় ওয়ান শুটারগান’সহ একজন আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব ১০ রাশিয়ার তেল কেনা বন্ধ করলে ভারতের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক মওকুফ লালমোহনে ধানের শীষে ভোট চাইলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শাকিবের ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ নওগাঁয় শব্দ-দূষ*ণের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা হর্ন জব্দ পাকিস্তানে ৪০ ঘণ্টার রক্তক্ষয়ী অভিযানে নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী বরিশালের মেহেন্দিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল

  • সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৩১ পিএম
  • ৩০ জন

| রেজাউল ইসলাম মাসুদ, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও

কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মাফ করা হবে। পাশাপাশি মায়েদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। তিনি দাবি করেন, শিক্ষিত বেকারদের এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
মহাসচিব বলেন, আমরা যা বলি তা কাজে করে দেখাই। বিগত সময়ে ক্ষমতায় থাকা অবস্থায় এলাকার অনেক উন্নয়ন করেছি। দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে রয়েছি, নির্বাচন হেরেছি কিন্তু আপনাদের ছেড়ে কখনো চলে যাইনি। বিজয়ী হয়েছি, আপনাদের সঙ্গে ছিলাম কাজ করেছি। তাই অন্য যে প্রার্থী রয়েছে তাদেরকে আপনারা ভোট দেবেন না কি আমাকে দেবেন সেটি আপনাদের বিবেচনায় রেখে দিলাম।
মির্জা ফখরুল আরো বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন সৎ থাকবেন সততার সঙ্গে দেশের কাজ করবেন। এক সময় দেশে আওয়ামী লীগের শেখ মুজিব ছিলেন, সে সময় দেশে দুর্ভিক্ষ হয়েছিল, তাদের ব্যর্থতার জন্য সেদিন দেশ ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশটাকে আবার ওপরের দিকে তুলে নিয়ে এসেছেন। বিএনপি শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে হিন্দু-মুসলিম সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com