রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

মহম্মদপুরে বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ২০২৬

  • সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.১১ পিএম
  • ১১৯ জন

| আবদুল্লাহ আল মামুন, মাগুরা প্রতিনিধি

মহম্মদপুর উপজেলার বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহ: শাহনুর জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোঃ হাসানুজ্জামান সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণাব কুমার প্রদ্দার উপজেলা একাডেমিক সুপারভাইজার মহম্মদপুর।
সার্বিক ব্যবস্থাপনায় মোঃ ওহিদুজ্জামান সুপার অত্র প্রতিষ্ঠান এবং ও পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে অতিথিরা শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com