রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

মাগুরা-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা

  • সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.০২ পিএম
  • ১২৩ জন

| আব্দুল্লাহ আল মামুন, মাগুরা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মাগুরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টা থেকে বিনোদপুর বি কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন বিনোদপুর ইউনিয়নের সাবেক সভাপতি মো. বাকির বিশ্বাস। সভা সঞ্চালনা করেন বিনোদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মেজবাইল ইসলাম (হামিদ) এবং সাবেক সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ প্রতীকই পারে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে।
সভায় ২নং বিনোদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সভাটির আয়োজন করে ২নং বিনোদপুর ইউনিয়ন বিএনপি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com