এমদাদ হোসেন
ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ১০দলী জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা-২০ ধামরাই আসনের উন্মুক্ত প্রার্থী হিসাবে মুফতি আশরাফ আলীকে দেওয়াল ঘড়ি প্রতিকে মনোনয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯জানুয়ারী) বেলা ১২টার দিকে ধামরাই পৌরশহরের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মুন্নু কমিউনিটি সেন্টারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ঢাকা জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আশরাফ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, কেন্দ্রীয় সদস্য মাওলানা মোঃ নরুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব আমীর আলী ও মাওলানা ফিরোজ আহমেদ, খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর এর সভাপতি অধ্যপক সাইফুদ্দিন, খেলাফত মজলিসের কেন্দীয় ছাত্র মজলিসের সভাপতি মোঃ রায়হান আলী, জেলা শাখার যুগ্ন সম্পাদক এবং ধামরাই থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল,জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ধামরাই পৌরসভার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুফতি লুৎফুর রহমান, মাওলানা আমিনুল ইসলামসহ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে ৫টি আসন উম্মুক্ত করেছে। তার মধ্যে ঢাকা-২০ ধামরাই আসনটি উন্মুক্ত করে দিয়েছে। আপনারা ধামরাই উপজেলাকে ইসলামী শাসন ব্যবস্থা ও আধুনিক ধামরাই গড়ার লক্ষে মুফতি আশরাফ আলীকে দেওয়াল গড়ি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এই সময় ঢাকা-২০ ধামরাই আসনের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আশরাফ আলী বলেন, আমি বিজয়ী হলে ধামরাই উপজেলাকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো। এছাড়া তিনি আরও বলেন ধামরাইয়ের শিক্ষা ব্যবস্থা, কৃষি ব্যবস্থা ও রাস্তাঘাটসহ উন্নয়নের কাজ করবো।