জরুরি গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কয়েকটি স্থানে পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ তথ্য গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধান এবং সরবরাহ ব্যবস্থা উন্নত করতে পুরোনো পাইপলাইন প্রতিস্থাপনের এই কাজ করা হচ্ছে। কাজ চলাকালে আশপাশের এলাকাগুলোতেও সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।