বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

আজ ৯টা থেকে ২টা—রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

  • সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৫৯ এএম
  • ১৫৬ জন
সংগ্রহীত ছবি

জরুরি গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কয়েকটি স্থানে পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ তথ্য গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধান এবং সরবরাহ ব্যবস্থা উন্নত করতে পুরোনো পাইপলাইন প্রতিস্থাপনের এই কাজ করা হচ্ছে। কাজ চলাকালে আশপাশের এলাকাগুলোতেও সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24