বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ঘন কুয়াশার দেখা মিলেছে, হতে পারে বৃষ্টিও

  • সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১০.৩৪ এএম
  • ২৬৩ জন

উত্তরের জনপদ দিনাজপুর। হিমালয়ের নিকটবর্তী জেলা হওয়ার কারণে কুয়াশা যেন এ জেলাতে শীতের আগাম বার্তা দিচ্ছে। সকালে ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারপাশ। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরতে দেখা যায়। এ দিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার মধ্যে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে।

হিলির রাস্তায় কথা হয় মিনহাজুল ইসলাম নামে এক ট্রাক চালকের সঙ্গে। তিনি বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়ছে। এতে করে আমরা ধীর গতিতে হেড লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি। তবে আগের থেকে এখন কিছুটা শীত অনুভব হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা বিদায় নিয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য এবং পূবালী বায়ুর সঙ্গে পশ্চিমা বায়ুর সংমিশ্রণের ফলে কোথাও কোথাও হালকা (২/১ মিলিমিটার) অথবা মাঝারি থেকে ঘন কুয়াশার আবির্ভাব সৃষ্টি হচ্ছে। বর্তমানে এই জেলাতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা আছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং গত এক সপ্তাহ ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। সেই সঙ্গে দিনাজপুর জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে।

তিনি আরও বলেন, মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির অবস্থা তৈরি হয়েছে। এটি সম্পর্কে এখনই সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। লঘুচাপটি নিম্নচাপে বা গভীর নিম্নচাপে রূপ নিলে সেক্ষেত্রে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24